আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় ৮ আরোহীর মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার মেডিলিন শহরে ছোট আকারের একটি প্লেন দুর্ঘটনায় আট আরোহীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন যাত্রী ও দুই জন ক্রু রয়েছেন।
স্থানীয় সময় সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি বাড়ির উপর প্লেনটি বিধ্বস্ত হয়। তবে ঐ বাড়ির কোনো বাসিন্দার আহত বা নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, সোমবার সকালে ওলায়া হেরারা বিমানবন্দর থেকে প্লেনটি উড্ডয়ন করে। এরপর প্লেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। প্লেনটিকে বিমানবন্দরে ফেরত আসতে বলা হলেও তা সম্ভব না হওয়ায় কলম্বিয়ার দ্বিতীয় বৃহৎ শহর মেডিলিনে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এ সময় আকাশে কালো ধোঁয়া দেখা যায়।

এ বিষয়ে শহরের মেয়র ডেনিয়েল কুয়েনতিরো টুইটারে জানিয়েছেন, প্লেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সব ধরনের সহযোগিতা করবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin