আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলকাতায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৯টি ইঞ্জিন।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এসএসকেএম নামে ঐ হাসপাতালটির জরুরি বিভাগের সিটি স্ক্যান বিভাগে আগুনের সূত্রপাত হয়।

হাসপাতাল সূত্র জানায়, যে জায়গায় আগুন লেগেছে সেখানে কোনো রোগী ছিলেন না। শুধু হাসপাতালের কয়েকজন কর্মী সেখানে অবস্থান করছিলেন। তবে তাদের সেখান থেকে বের করে আনা হয়।

ফায়ার সার্ভিস জানায়, জরুরি বিভাগের সামনেই ঘটনাটি ঘটায় উদ্বেগ তৈরি হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু আগুন উৎস এখনো স্পষ্ট নয়। অনুসন্ধানের চেষ্টা চলছে।

শমসের আলী খান নামে এক রোগীর আত্মীয় জানিয়েছেন, জরুরি বিভাগের সামনে প্রথমে পোড়া গন্ধ পাওয়া যায়। এরপরই দেখা যায় দোতলা থেকে আগুন-ধোঁয়া বের হচ্ছে। দোতলার নিউ ক্যাজুয়ালটি ব্লক থেকে রোগীদের বের করে অন্যত্র স্থানান্তর করা হয়।

পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অরূপ বিশ্বাস জানিয়েছেন, একটি স্ক্যান মেশিনে আগুন লাগে। ঘটনায় কেউ আহত হননি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত পৌনে ১২টার দিকে আবার জরুরি বিভাগের পরিষেবা চালু করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin