আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘জনস্বার্থে’ পুলিশের আরেক কর্মকর্তাকে অবসর

‘জনস্বার্থে’ পুলিশের আরো এক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ অবসরে পাঠানোর কথা জানানো হয়।
মো. আলী হোসেন ফকির নামে ঐ কর্মকর্তা খুলনায় ৩য় এপিবিএনের অধিনায়ক ছিলেন। বর্তমানে তিনি পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত আছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) অফিসে সংযুক্ত মো. আলী হোসেন ফকিরকে সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ নিয়ে গত এক মাসে ছয় পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।

গত ৩১ অক্টোবর ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম অবসরে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।

তারা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin