আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬, আহত ৮১

তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় অন্তত ৮১ জন আহত হয়েছে। খবর বিবিসির।

তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিট) ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইস্তাম্বুল শহরের গভর্নর আলী ইয়ারলিকায়া এ তথ্য জানান।

তাকসিম স্কয়ার মূলত কেনাকাটা করার সড়ক হিসেবে পরিচিত। সেখানে লোকজনের ভিড় থাকে। বিস্ফোরণের পর সেখানকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দুষ্কৃতকারীদের শাস্তি দেওয়া হবে। বিবিসি বলেছে, বিস্ফোরণস্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স আসা–যাওয়া করছে। আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে।

ওই সড়কের দোকানিরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন। বিস্ফোরণের ঘটনাটি ওই এলাকার মানুষের কাছে বড় ধরনের ধাক্কা।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিমেল ডেনিজিস বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে ছিলেন। তিনি বলেন, ‘তিন থেকে চার ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছি। মানুষ ভয় পেয়ে দৌড়াচ্ছিল। কালো ধোঁয়া উড়ছিল। প্রচণ্ড জোরে শব্দ হয়েছিল।’

এর আগেও ২০১৬ সালে এক আত্মঘাতী হামলাকারী ওই সড়কে হামলার চেষ্টা করেছিল।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin