আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইউরোপে আটক রুশ জাহাজের বন্দর ছাড়ার অনুমতি দিলো ইইউ

ইউরোপের বন্দরে কিছু মাস ধরে আটক করে রাখা রাশিয়ার সারবাহী একটি কার্গো জাহাজকে আফ্রিকার উদ্দেশ্যে রওনা করার অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জাহাজটি বর্তমানে বিশ হাজার টন সারসহ নেদারল্যান্ডসের রোটেরডাম বন্দরে আছে। আরটি বিজনেস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ ঘোষণা করেছে, আফ্রিকার দেশ মালাভির উদ্দেশ্যে জাহাজটিকে রওয়ানা করার অনুমতি দিয়েছে নেদারল্যান্ডস। আফ্রিকার দরিদ্র দেশ মালাভিকে রাশিয়া এই ২০ হাজার টন সার অনুদান হিসেবে দিয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কৃষি পণ্য রফতানিতে বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ যে চেষ্টা চালাচ্ছে, এতে রাশিয়া অব্যাহতভাবে অসন্তুষ্টি প্রকাশ করে আসছে।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনে খাদ্য শস্য রফতানির ব্যাপারে রাশিয়া যে সম্মতি দিয়েছিল সেই সময় রাশিয়ার কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রির ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিল জাতিসংঘ। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই মাসের মধ্যে রাশিয়ার জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে পারেনি বিশ্ব সংস্থাটি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin