আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলস দায়িত্ব পালন করছে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ নিরলস দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার সংসদ ভবনের কার্যালয়ে বাংলাদেশ পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক সৌজন্য সাক্ষাৎ করলে স্পিকার এ কথা বলেন।

এ সময় সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সাক্ষাতের সময় তারা বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করার ফলে দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভবপর হয়েছে।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin