আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, ম্যাজিক দেখাচ্ছে ট্রাম্পের দল

বিশ্বে বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ম্যাজিক দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। একের পর এক দলটির প্রার্থীদের বিজয়ের খবর শোনা যাচ্ছে।
মার্কিন কংগ্রেসের দুই কক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) ও সিনেটের পাশাপাশি কয়েক জায়গায় গর্ভনরের আসন দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছে ট্রাম্পের দল।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদের ভোটে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা।

মঙ্গলবার প্রতিনিধি পরিষদের গোটা ৪৩৫ আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে তিন ডজন গভর্নর পদেও ভোট হচ্ছে । এরই মধ্যে ফ্লোরিডার রিপাবলিকান নেতা রন ডেসান্টিস ডেমোক্র্যাটিক প্রার্থী চার্লি ক্রিস্টকে গভর্নর নির্বাচনে পরাজিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার ও জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা জন থুনে পুনর্নির্বাচিত হয়েছেন।

রয়টার্সের পরিসংখ্যান বলছে, এ মুহূর্তে প্রতিনিধি পরিষদ নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। ১৭১ আসনে জয় নিশ্চিত করেছে দলটি। আর জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ১২০টি আসন। হাউজের নিয়ন্ত্রণ করতে প্রয়োজন মোট ২১৮টি আসন।

সূত্র- রয়টার্স।
সূত্র- রয়টার্স।

তবে সিনেটের দখল নিয়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এ মুহূর্তে প্রয়োজনীয় ৫০ আসনের মধ্যে ৪৬টির দখল নিয়ে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। আর ডেমোক্র্যাটদের হাতে রয়েছে ৪৫টি আসন।

বর্তমানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটে সিনেট নিয়ন্ত্রণ করছে ডেমোক্র্যাটিক পার্টি।

মঙ্গলবারের আগে ৪ কোটি ৬০ লাখের বেশি মার্কিন ভোটার মেইল অথবা সশরীরে আগাম ভোট দিয়েছেন। এক নির্বাচনী কর্মকর্তা জানান, এসব ভোট গণনায় বেশ সময় লাগবে।

ভোটের দিন স্থানীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রজুড়ে নানা সমস্যার কথা জানান। এর মধ্যে লুইজিনিয়ায় বোমা হামলার হুমকি ও পেনসিলভানিয়ায় কাগজের ঘাটতি উল্লেখযোগ্য।

তাছাড়া অ্যারিজোনার মারিকোপা কাউন্টিতে ট্যাবুলেশন মেশিনে গোলযোগের জেরে ভোটগ্রহণের সময় বাড়াতে রিপাবলিকানদের অনুরোধ বাতিল করে দিয়েছেন একজন বিচারক।

যুক্তরাষ্ট্রে প্রতিটি অঙ্গরাজ্যে দু’জন সিনেটর থাকেন, যারা ছয় বছরের জন্য নির্বাচিত হন। রিপ্রেজেন্টেটিভরা নির্বাচিত হন দুই বছরের জন্য এবং ছোট জেলাগুলোর প্রতিনিধিত্ব করেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin