আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম বেশি বিকশিত হয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে গণমাধ্যম সবচেয়ে বেশি বিকশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ক্ষেত্র তৈরি করেছেন।
মঙ্গলবার রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘সুশাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল থাকলে যেমন একজন ভাল মানুষ হওয়া যাবে, তেমনি একজন ভাল সাংবাদিকও হওয়া যাবে।

তিনি বলেন, সাংবাদিকতায় ইতিবাচক প্রতিযোগিতা গণমাধ্যমকে যেমন সমৃদ্ধ করে তেমনি গণতন্ত্র ও সুশাসনকেও শক্তিশালী করে। আর পেশা হিসেবে সাংবাদিকতাকেও একটি নীতির ওপর প্রতিষ্ঠিত করতে হয়। আর সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, এডিটর্স গিল্ডের সভাপতি ও একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin