চীনের অন্তত ৬৩ যুদ্ধবিমান ও চারটি যুদ্ধজাহাজ তাইওয়ানের চারপাশ ঘিরে মহড়া দিচ্ছে বলে দাবি করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার অন্তত ৬৩ যুদ্ধবিমান ও চারটি যুদ্ধজাহাজ তাইওয়ানের চারপাশ ঘিরে মহড়া দিচ্ছে। এর মধ্যে ৩১টি যুদ্ধবিমান দুই দেশের মধ্যবর্তী নিয়ন্ত্রণরেখা পার হয়ে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে।
বিবৃতিতে তাইপে আরো জানায়, চীনের চারটি যুদ্ধবিমান তাইওয়ানের পূর্বপ্রান্তের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের ওপর দিয়ে উড়েছে।
এর আগে, তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চু কুয়ো-চেঙ জানান, তাইওয়ান নিজেদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে বলপ্রয়োগ থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি উচ্চারণের জবাবে এ মন্তব্য করেন তিনি।




