আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই বৈষম্য দূরীকরণের মূল শর্ত: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই বৈষম্য দূরীকরণের মূল শর্ত। তাই জিএবিভিকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ নিশ্চিতকরণে কাজ করতে হবে।
মঙ্গলবার রাজধানী ঢাকার রেডিসন ব্লু হোটেলে ব্র্যাক ব্যাংক আয়োজিত গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)’র বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জিএবিভি নেটওয়ার্ক ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন আনয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে জিএবিভি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্প-কারখানা এবং এর সঙ্গে সম্পর্কিত স্টেকহোল্ডারদের অগ্রসর ভূমিকা পালন করতে হবে এবং মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ের মাধ্যমে এ কাজগুলোকে প্রভাবিত করা যেতে পারে।

স্পিকার বলেন, সর্বসাধারণের মঙ্গলের জন্য বিনিয়োগ করতে হবে। ব্যাংকিং সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে নৈতিকতা, প্রচলিত আইন ও নীতিকে অগ্রাধিকার দিতে হবে। তামাকের পরিবর্তে টিকা, জীবন রক্ষাকারী ওষুধ, নবায়নযোগ্য শক্তি এবং জলবায়ু পরিবর্তনে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, আর্থিক খাতগুলোয় টেকসই উন্নয়ন ধারণা সরকারি বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই দেশের সুবিধাবঞ্চিত এবং অনগ্রসর জনগোষ্ঠীকে সব চাহিদা বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

মূল্যবোধভিত্তিক ব্যাংকিং নিয়ে আয়োজিত গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)’র এই সম্মেলনে ৪৩টি দেশ থেকে আসা জিএবিভিএর সদস্যরা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিরাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin