যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ৭৪টি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন ।
যুক্তরাষ্ট্র ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় থাকা অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— বুলগেরিয়া, ব্রিটেন, জার্মানি, কানাডা, লিথুনিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, মন্টিনের্গো ও এস্তোনিয়া।
এটি রাশিয়ার দ্বিতীয় নিষেধাজ্ঞার তালিকা। এর আগে গত মে মাসে প্রথম তালিকা প্রকাশ করে মস্কো। এ রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রমের ওপর বিদেশিদের নিষেধাজ্ঞার জবাবে ৩০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।




