আজ রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দীপিকাকে পেছনে ফেললেন শ্রদ্ধা

বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় দুই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও শ্রদ্ধা কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসংখ্য অনুসারী। তবে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় দীপিকাকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা।

ভারতীয় তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বিবেচনায় তৃতীয় অবস্থানে উঠে এসেছেন শ্রদ্ধা। তার অনুসারীর সংখ্যা ৫৬.৫ মিলিয়ন। অন্যদিকে ৫২ মিলিয়ন অনুসারী নিয়ে চতুর্থ স্থানে দীপিকা। দ্বিতীয় অবস্থান আছেন প্রিয়াঙ্কা চোপড়া (৫৮ মিলিয়ন)। এই তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৮২ মিলিয়ন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা নিয়ে বিতর্কে জড়ান দীপিকা ও প্রিয়াঙ্কা। অভিযোগ ওঠে, তাদের অনুসারীদের বেশিরভাগই ভুয়া। নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে নাকি লাখ লাখ টাকা খরচ করে ফলোয়ার তৈরি করেন এই দুই অভিনেত্রী। ফলে তাদের পোস্টে লাইক ও ভিউ বেড়ে যায়। আর অনুসারীদের সংখ্যার প্রভাব তাদের ব্র‍্যান্ড এনডর্সমেন্টের উপরে পড়ে।

ইন্সটাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার অনুসারীর সংখ্যা ২৪১ মিলিয়ন। এরপর আছেন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে (২০৫ মিলিয়ন)। তৃতীয় অবস্থানে রয়েছেন ‘দ্য রক’ হিসেবে পরিচিত সাবেক রেসলার ও অভিনেতা ডোয়াইন জনসন (২০২ মিলিয়ন)।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin