আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে ট্রাক-মাইক্রো সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে অন্তত ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে মাইক্রোবাসটি পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের পরপরই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এতে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে হতাহতদের উদ্ধার করে। পরে তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin