আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিশ্বে করোনায় ১৭ লাখের বেশি মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ১৭ লাখ ৮ হাজার ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন সাত কোটি ৭৭ লাখ ১৩ হাজার ৩৬৫ জন। স্বস্তির খবর যে, এরই মধ্যে ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৯৪৯ জন।
রোববার (২০ ডিসেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা সংক্রমণের পর মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন তিন লাখ ২৬ হাজার ৭৭২ জন। মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৭১৬ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক কোটি ৮০ লাখ ২ হাজার ৪৯৬ জন।

ওয়ার্ল্ডোমিটারে করোনা সংক্রমণের পর মৃত্যুর দ্বিতীয় তালিকায় রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন এক লাখ ৮৭ হাজার ৩২২ জন। মোট সংক্রমণের সংখ্যা ৭২ লাখ ৬৪ হাজার ২২১ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৬২ লাখ ৮৬ হাজার ৯৮০ জন।

করোনায় মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন এক লাখ ৪৬ হাজার ১৪৫ জন। আর সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৫ হাজার ৪২২ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯৬ লাখ ৩৫ হাজার ৬১৪ জন।

করোনায় মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ১৪ হাজার ৫৯৮ জন। মোট সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ২৫ হাজার ৯১৫ জন। আর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন নয় লাখ ৮৭ হাজার ৩২৮ জন।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ৬৭ হাজার ৬১৬ জন। আর মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৭৩ হাজার ৫১১ জন।

এছাড়া সংক্রমণের পর মৃত্যুর তালিকায় যথাক্রমে রয়েছে ইতালি, ফ্রান্স, স্পেন, রাশিয়া।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বের প্রায় দু’শত দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ভাইরাসটি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয় বিশ্বের সংক্রমিত দেশ। তবুও করোনায় সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা অনবরত বাড়ছেই।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin