আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধু টানেলের ৬১ ভাগ কাজ শেষ হয়েছে: সেতুমন্ত্রী

নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল প্রকল্পের কাজ ৬১ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউব খননের কাজ ভার্চুয়ালি উদ্বোধনের পর তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল। ১০ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবটির খনন কাজ আজই শুরু হয়েছে। এখন পর্যন্ত টানেল প্রকল্পের শতকরা ৬১ ভাগ কাজ শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম শহর চীনের সাংহাই নদীর মত One city and two town মডেলে গড়ে উঠবে। টানেলের কারণে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক হারুন উর রশিদসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্যগণ এবং জনপ্রতিনিধিরা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin