আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘বিএনপির আশকারা-প্রশ্রয়ে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা করেছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আশকারা, প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।
শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় সেতুমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতির জনকের ভাস্কর্য ভাঙার ক্ষমার অযোগ্য অপরাধ করে কেউ পার পাবে না। এর আশ্রয়-প্রশ্রয় দাতাদেরও খুঁজে বের করা হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলা ভাই ও সায়েখ আবদুর রহমান কাদের সৃষ্টি? সারাদেশে একযোগে বোমা হামলা কাদের আমলে করা হয়েছিল? বিএনপি নেতাদের কাছে তিনি আরো জানতে চান, ময়মনসিংহের অলকা, ছায়াবানী, পূরবী ও অজান্তা সিনেমা হলে একযোগে বোমা হামলা কাদের আমলে হয়েছিল?

সেতুমন্ত্রী বলেন, বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, তাদের আমলে নাকি দেশে গণতন্ত্র ছিল। তাহলে বিএনপির আমলে উগ্রবাদ কীভাবে সৃষ্টি হল? বিএনপিই ক্ষমতায় টিকে থাকতে আর দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল। উগ্রবাদীদের লালন-পালন করে সে বিষবৃক্ষকে বড় করেছে বিএনপি।

স্থানীয় সরকার নির্বাচনে এমপি, মন্ত্রী, জেলা ও কেন্দ্রীয় কোন নেতা যদি পেছন থেকে বিদ্রোহী প্রার্থীদের মদদ দেয়, তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

এদিকে দেশে অতিসম্প্রতি সংক্রমণ এবং মৃত্যুর হার ঊর্ধ্বমুখী হওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক পড়ারও আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপাসহ অন্যরা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin