আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: আটক ৪

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করা হয়ছে। তারা ভাস্কর্য ভাঙা বা অবমাননার সঙ্গে প্রাথমিকভাবে জড়িত বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এরপরই যাচাই-বাছাই করে সন্দেহভাজন ঐ ৪ জনকে আটক করা হয়েছে ।

এদিকে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় রোববার (৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

 

উল্লেখ্য, শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin