আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য সমস্যার সমাধান হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, এরই মধ্যে সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে।
শনিবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না। অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা ও জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin