আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সোমবার থেকে কমতে পারে তাপমাত্রা

দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বইয়ে চলা শৈত্যপ্রবাহের পরিব্যাপ্তী আরো বাড়তে পারে। দেশের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানানো হয়েছে।
শনিবার রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, আজ রাতে বৃষ্টি না হলেও আগামীকাল দিনের যেকোনো সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ১৬ জানুয়ারি থেকে দেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

এ সময় রাজশাহী ও রংপুর অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহের তীব্রতা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin