আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শরীয়তপুরে প্রথমবারের মতো জেলা সাহিত্য মেলার আয়োজন

শরীয়তপুরে প্রথমবারের মতো দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলার আয়োজন করা হয়েছে। ১২ ও ১৩ জানুয়ারি জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলা একাডেমির উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ তালুত।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে জেলা পর্যায়ে সাহিত্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ মেলায় জাতীয় ও স্থানীয় কবি-সাহিত্যিকরা অংশগ্রহণ করবেন।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ জেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মধ্যে থাকবে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, লেখক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin