আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা পর পুনরায় শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার সকাল ৬টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শনিবার রাত ১২টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো.ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় পদ্মা নদীর শরীয়তপুর লক্ষ্মীরচর চ্যানেলে কিশোরী নামের একটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে রোববার সকাল ৬টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin