আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তেমনিভাবে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তার সুযোগ্যকন্যা শেখ হাসিনা। ৫০ বছর আগে যে পরিমাণ ফসল উৎপাদন হতো, এখন এর দ্বিগুণ হয়। তাই দেশে শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির অগ্রগতি করা হলে দ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর আগে বিদেশ থেকে অনেক সহযোগিতা আনা হয়েছে। সেই সহযোগিতার আর যেন প্রয়োজন না হয়, সেই লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ সরকার। বর্তমানে বাজেটে বিদেশি কোনো অনুদান বিষয়ে উল্লেখ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর ২৬ হাজার একাডেমিক ভবন ও ৩৬ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin