আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, শিশুসহ নিহত ৫

ঘন কুয়াশায় হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন।
শনিবার ভোররাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুনবাজার এলাকার মেটাডোর কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী ৩৫ বছরের সালাম মিয়া, ১২ বছরের সিহাব মিয়া, ২০ বছরের সাফিয়া বেগম ও সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক ৩৫ বছরের সাতির আলী।

নিহতদের স্বজন শুকনাদি গ্রামের নওশাদ আহমেদ জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ ৫ জন মারা যান। আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার বাবা নূর ইসলামসহ এক বৃদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার রাতের টহল অফিসার মনিরুল হক মুন্সি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin