আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঘন কুয়াশায় তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ছয়টি ফেরি।

সোমবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি জানায়, মধ্যরাত ৪টা থেকে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর রাত ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। তাই ওই তিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin