আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
পদ্মায় ঘন কুয়াশা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

মাঝ পদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বুধবার মধ্য রাত পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মধ্যরাত পৌনে ২টার সময় পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। সেই কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়।

তিনি আরো বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় এনায়েত পুরি নামে একটি রো রো ফেরি আটকে আছে। নদীতে কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে এবং নদী পথ পারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin