আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাধবপুরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার বেজুড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮) ও আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭)।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, তারা বেজুড়া থেকে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে জগদীশপুর বাজারে যাচ্ছিলেন। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

তারা মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছলে সিলেট থেকে ঢাকামুখি অজ্ঞাত একটি পিকআপ ভ‍্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী শুভ ও সোহাগ গুরুতর আহত হন। খবর পেয়ে মাধবপুর থানার এসআই বুলবুল আহমেদ তাদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin