আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রোববার দিবাগত রাত থেকে নদী ও সড়ক পথে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সোমবার ভোর থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা ১০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সময় দৌলতদিয়া প্রান্তে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin