আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চকবাজারে হার্ডওয়্যার মার্কেটে ভয়াবহ আগুন

রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

ফায়ার সার্ভিস ও সিভিস ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, রাত ১টা ৫ মিনিটের দিকে আগুন নেভানো সম্ভব হয়ছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

তিনি আরো বলেন, কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin