আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনায় বিশ্বে ৬৪৪ মৃত্যু, আক্রান্ত ৩ লাখ ৫২ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯২৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ১৭২ জন।
এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৫৭ হাজার ৮৪০ জনে। এ পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ২৫৭ জনে। মোট সুস্থ হয়েছেন ৬২ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ২৭৫ জন।

রোববার (১১ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ হাজার ৭৬১ জন ও মারা গেছেন ২২২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫১ হাজার ৫১২ জন। আর শনাক্ত হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৬৪৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin