আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে ১০ ডিসেম্বর

রাজধানীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকিবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
সংগঠনের দফতর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। এ সভায় ১০ ডিসেম্বর গাড়ি চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধন্ত নেয়া হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী ১০ ডিসেম্বর গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সে জন্য শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin