আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে মঙ্গলবার রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে।

পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে সকালে কাজে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে।খবর রয়টার্সের।

প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরিফের পুলিশ বিভাগের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানিয়েছেন, বোমাটি রাস্তার একপাশে রাখা একটি মালবাহী গাড়িতে পেতে রাখা হয়েছিল। বাসটি সেখানে আসামাত্র বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।এ বিস্ফোরণে আরও ৬ জন আহত হয়।

গত বছর আগস্টে ফের ক্ষমতা নেওয়ার পর থেকে তালেবান দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করলেও দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণের ও হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এ পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ এ ধরণের বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

এ মাসের শুরুর দিকে মাজার-ই-শরিফের আইবেক এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও আরও ২৪ জন আহত হয়।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin