আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপণ্যের ব্যাপারে চিন্তা করার কিছু নেই। আমরা অসচ্ছল ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রেখেছি। এ অবস্থার আর অবনতি হবে না। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি।
রোববার বিকেলে রংপুরে সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বড় ব্যবসায়ীদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা দু-চারদিনের মধ্যে এলসি ওপেন করবে। বর্তমানে আমদানি পণ্যের যে স্টক রয়েছে, তা যথেষ্ট। তবে রমজান মাসের জন্য বিশেষ আমদানির ব্যবস্থা করছে ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাও এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। এ দলে ছোটখাটো সমস্যা থাকে, অতৃপ্ততা থাকে, না পাওয়ার দুঃখ থাকে।
কিন্তু দিন শেষে তারা আবার ঐক্যবদ্ধ হয়েই কাজ করে। সিটি নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে যদি সমস্যা থেকে থাকে, তবে সেটি দ্রুত সমাধান হয়ে যাবে।
এছাড়া নির্বাচন কমিশন সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের কথা যদি চিন্তা করে থাকে তবে সেটি ভালো। ইভিএম আধুনিক পদ্ধতি, সেটি বাস্তবায়ন করা
দরকার।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলার সদ্য নিযুক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin