আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নিয়মের বাইরে কাউকে গ্রেফতার করা হচ্ছে না: আইজিপি

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশ আইনের মধ্যে থেকে কাজ করে যাচ্ছে। বিশেষ অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ ভিত্তিহীন। নিয়মের বাইরে কাউকে গ্রেফতার করা হচ্ছে না।
শনিবার রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে পারবে না। যেখানে অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই তাদের কর্মসূচি পালন করতে হবে। এখনো সময় আছে। আশা করি, বিএনপি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।

তিনি আরো বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নেই। তবে আমাদের তদন্ত চলছে। নাশকতার বিষয় বিবেচনায় রেখে আমরা পরিকল্পনা করছি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা পলাতক জঙ্গিদের ধরতে আভিযানিক কার্যক্রম বাড়িয়েছি। বিএনপি গায়েবি ও মিথ্যা মামলা এবং বিশেষ অভিযানের নামে গ্রেফতারের বিষয়ে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তবু অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin