আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শীত নিয়ে আগামী ৪৮ ঘণ্টার যে বার্তা দিলো আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা কমছে। তাপমাত্রা কমার এ ধারা আগামী দুইদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার সকালে অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা একটু কমে যাবে। আজ দেশের কেন্দ্রীয় অংশের বিভিন্ন জেলায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমেছে। যেমন- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী দুইদিন তাপমাত্রা কমার এ ধারা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তেঁতুলিয়ার তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী তিনদিনের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin