আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়।
তিনি বলেন, বিএনপি দেশ ও জাতির শত্রু। দেশের জনগণ তাদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। তাই এ দেশের মানুষ আগামী নির্বাচনেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ভোট দিয়ে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী বানাবেন। কারণ বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। আর কারও হাতে নিরাপদ নয়।

দিনব্যাপী শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া, চরকুমারিয়া, ডিএমখালী ও চরভাগা ইউনিয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৬টি ব্রিজের কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এ কে এম এনামুল হক শামীম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি আবারও বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা যতই চেষ্টা করুক, কখনও সফল হবে না। বিএনপি নির্বাচন, আন্দোলন ও রাজপথে ব্যর্থ হলেও ক্ষমতায় থাকতে দেশের অর্থপাচার এবং লুটপাটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তারা আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় গিয়ে হাওয়া ভবন খুলতে চায়। সেই দিবাস্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না।

তিনি বলেন, অপরাজনীতির কারণে জনবিচ্ছিন্ন গণধিকৃত বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না। যতই আন্দোলনের নামে ফটোসেশন করুক। বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান ও এতিমের টাকা মেরে খাওয়ার মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার দল বিএনপি আর কোনোদিনই এদেশে ক্ষমতায় আসবে না। এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাস করে। এদেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, সততা ও নির্ভরতার প্রতীক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেই আবারও ক্ষমতায় আনবে।

এ সময় উপস্থিত ছিলেন- সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক, এলজিইডি শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী, ইউএনও আবদুল্লাহ আল মামুন, চরকুমারিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্যা, দক্ষিণ তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজালাল মাল, ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী প্রমুখ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin