আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাঁচদিন রাত-দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা

আগামী দুই দিনের মধ্যে দেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী পাঁচদিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।
সোমবার রাতে বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আপাতত সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির এই হার আগামী দুইদিন পর্যন্ত অব্যাহত থাকলেও দুইদিন পর থেকে আবহাওয়ার অবস্থায় কিছুটা পরিবর্তন হবে। যার প্রভাবে পাঁচদিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আরো বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে তিনি আরো বলেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লাতে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin