রাশিয়াকে পরাস্ত করতে ইউক্রেনকে শত মাইল দূরত্বে আঘাত হানতে সক্ষম অস্ত্র পাঠানোর কথা বিবেচনা করছে পেন্টাগন। কিয়েভকে অস্ত্র সহায়তার অংশ হিসেবে পশ্চিমাদের চেষ্টার অংশ হিসেবে বিশেষ প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।
বৃটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চিপসহ ছোট নির্ভুল বোমা স্থাপন করা রকেট পাঠানোর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক সরঞ্জামের তালিকা সংকুচিত হচ্ছে এবং যুদ্ধে তরী ভাসিয়ে রাখতে ইউক্রেনের আরো উপযুক্ত অস্ত্রের চাহিদা বাড়ছে।
যুক্তরাষ্ট্রের অস্ত্র শিল্প সম্পর্কিত সূত্রের বরাতে রয়টার্স জানায়, গ্রাউন্ড-লাঞ্চেড স্মল ডায়মিটার বোম (জিএলএসডিবি) নামের বোয়িং প্রস্তাবিত ব্যবস্থাটি হচ্ছে ইউক্রেন ও আমেরিকার পূর্ব ইউরোপ জোটের জন্য উৎপাদিত ছয়টির একটি।
জিএলএসডিবি অস্ত্রটি ২০২৩ সালে শুরুতে শীতের সময় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রয়টার্স। একটি নথি পর্যালোচনা ও অস্ত্র বানানোতে সম্পর্কিত তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
এ ব্যবস্থায় জিবিইউ-৩৯ ছোট ডায়ামিটার বোম্ব (এসডিবি), এম-২৬ রকেট মটর রয়েছে। এ ব্যবস্থা উৎপাদন যুক্তরাষ্ট্রে একটি সাধারণ বিষয়।
গত সপ্তাহে পেন্টাগনে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অস্ত্র ক্রেতা ডগ বুশ সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী ১৫৫ মিলিমিটারের কামান শেল উৎপাদন বাড়ানোর দিকে নজর দিয়েছে। এজন্য প্রতিরক্ষা সম্পর্কিত ঠিকাদারদের সেটি করতে দেওয়া হবে।
বুশ বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর আমেরিকার তৈরি অস্ত্র ও কামানের চাহিদা বেড়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র পূর্ব ইউরোপের দেশগুলো অনেক অস্ত্রের অর্ডার দিয়ে রেখেছে। তারাও এসব অস্ত্র ইউক্রেনকে যোগান দিচ্ছে।




