আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এবার পৃথিবীর গ্যালাক্সি থেকেই এলো রহস্যময় সংকেত!

পৃথিবীর বাইরের অন্যান্য গ্রহের অর্থাৎ ভিন গ্রহের প্রাণীদের বলা হয়ে থাকে, অ্যালিয়েন। বাস্তবে এখন পর্যন্ত ভিন গ্রহের প্রাণী বা অ্যালিয়েনের দেখা পাওয়া না গেলেও, ধারণা করা হয় অ্যালিয়েন রয়েছে।

ষড়যন্ত্র তত্ত্ববাদীদের সেই ধারণা এবার আরো জোড়ালো করল মহাকাশ থেকে ফের আগত বেশ কিছু রেডিও সংকেত। তাহলে কি সত্যিই অ্যালিয়েনের অস্তিত্ব রয়েছে?

তবে এবার আর ভিন্ন সৌরজগৎ থেকে নয়, বরং আমাদের পৃথিবীর নিজস্ব গ্যালাক্সি বা মিল্কিওয়ে থেকে আগত রহস্যময় ও শক্তিশালী রেডিও সংকেত (বেতার তরঙ্গ) শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। তাহলে কী ভিন গ্রহের প্রাণীরা এসব সংকেতের মাধ্যমে পৃথিবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ষড়যন্ত্র তত্ত্ববাদীদের মনে।

মহাজাগতিক ফাস্ট রেডিও ব্রাস্ট (এফআরবি) নামক এ ধরনের বেতার তরঙ্গ এখানো বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত এক রহস্য। শক্তিশালী এসব বেতার তরঙ্গের স্থায়িত্ব সর্বোচ্চ কয়েক মিলিসেকেন্ড। ২০১৭ সালে ভিন্ন সৌরজগৎ থেকে এ ধরনের রহস্যময় তরঙ্গ আসার ঘটনা সর্বপ্রথম আবিষ্কার হয়। আর এবার পৃথিবীর নিজস্ব মিল্কিওয়ে বা ছায়াপথের মধ্যেই রহস্যময় এই ঘটনা ঘটল। সূর্য সারাদিনে যে পরিমাণ শক্তি নির্গত করে তার তুলনায় রহস্যময় এসব বেতার তরঙ্গ এক মিলিসেকেন্ডেই অনেক বেশি শক্তি নির্গত করে।

নেচার জার্নালে প্রকাশিত কানাডা, যুক্তরাষ্ট্র এবং চীনের বিজ্ঞানীদের তিনটি গবেষণাপত্রে সম্প্রতি শনাক্ত করা মহাজাগতিক বেতার তরঙ্গগুলো পৃথিবীর মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে এসেছে বলে দাবি করা হয়েছে। ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রো ফিজিসিস্ট ডা. ড্যানিয়েল মিচিলি এটিকে ‘আমাদের গ্যালাক্সিতে এখনও পর্যন্ত সর্বাধিক আলোকিত তরঙ্গ বিস্ফোরণ’ হিসেবে উল্লেখ করেছেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin