আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

থানচি বড়মদক বাজারে আগুন, ২০ দোকান পুড়ে ছাই

বান্দরবান থানচি উপজেলায় বড়মদক ইউনিয়নের প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরের দিকে এ আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বড়মদক বাজারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হলে মুহূর্তেই অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। এসময় ২০টি দোকান ও কয়েকটি ঘর পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সাঙ্গু নদীর পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১০টি দোকান রক্ষা পায়। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ীরা।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম মৃদুল বলেন, ঘটনার পর থানচি সদর থেকে নৌকায় করে দুর্গম বড়মদক বাজারে একটি টিম পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin