আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

লভ্যাংশ দেবে না ৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- জেমিনি সি ফুড, সিভিও পেট্রোকেমিক্যাল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার আহবান করেছে কোম্পানিগুলো।

কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুডের ১৭ ডিসেম্বর, সিভিও পেট্রোকেমিক্যালের ২৪ ডিসেম্বর এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৩০ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। আর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের এজিএমের তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে জানাবে বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।

লভ্যাংশ না দেওয়া সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিগুলো। এর মাধ্যে জেমিনি সি ফুড, সিভিও পেট্রোকেমিক্যাল এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২৬ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস রেকর্ড ডেট পরে জানাবে বলে জানিয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২৬.৩৬ টাকা, জেমিনি সি ফুডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯.৮৩ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৫১ টাকা এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯.২৪ টাকা।

আর ২০২০ সালের ৩০ জুন কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১১৩.৬৩ টাকায়, জেমিনি সি ফুডের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ০.২১ টাকায়, সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৯০ টাকায় এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬.৬০ টাকায়।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin