আজ শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পদ্মাসেতুর উদ্বোধন স্মরণীয় রাখতে ১০০ টাকার স্মারক রৌপ্যমুদ্রা

গৌরবের পদ্মাসেতু উদ্বোধন স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এবার ১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্যমুদ্রা বের করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
আগামী রোববার (২২ জানুয়ারি) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় ও পরে অন্যান্য শাখা কার্যালয়ে এ মুদ্রা পাওয়া যাবে।

স্মারক রৌপ্যমুদ্রার ডিজাইন
১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাস বিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক
রৌপ্যমুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক রৌপ্যমুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির
ওপরিভাগে জাতির গৌরবের প্রতীক পদ্মাসেতু এবং নিচের ভাগে বাংলাদেশ ব্যাংক, মূল্যমান ১০০ ও একশত টাকা
অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে।

এছাড়া, স্মারক মুদ্রার পেছনভাগে পদ্মাসেতুর একটি ছবি এবং সেতুর উপরে Padma Bridge- The Symbol of national pride এবং নিচে One Hundred Taka এবং মুদ্রণ সাল ২০২২ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বক্সসহ স্মারক রৌপ্যমুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

এর আগে, পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে মুদ্রিত ১০০ টাকা মূল্যমান স্মারক নোট প্রচলন করেছিল বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin