আজ শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ডেঙ্গুতে দুই মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ১৪ রোগী

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ালো পাঁচজনে। তাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা আটজন এবং ঢাকার বাইরের ছয়জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ২২৯ জন।

অন্যদিকে এসময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬৮ জন এবং ঢাকার বাইরের ১৮৫ জন।

বিদায়ী বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin