আজ শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়, বইছে শৈত্যপ্রবাহ

নওগাঁয় চলছে শৈত্যপ্রবাহ। কয়েকদিন থেকে শীতের তীব্রতা বেড়ে চলছে নওগাঁয়। আজও দিনের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছেন নওগাঁবাসী। বুধবার সকাল ৬টার দিকে এবং ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, কুয়াশা না থাকলেও ঠাণ্ডা হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। গেলও কয়েকদিন জেলার তাপমাত্রা নিম্নমুখী। গতকাল জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েকদিন থেকেই জেলাজুড়ে ঠাণ্ডা হাওয়া বইছে। এই ঠাণ্ডার প্রকোপ আরো বেশ কয়দিন থাকতে পারে। আজ তাপমাত্রা আরো কমে যাওয়ায় শীতের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে।

নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপও রয়েছে। অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে দেওয়া হচ্ছে চিকিৎসা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin