আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে আসছিলেন ঢাকায়, পথেই নিথর ৬

শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে পদ্মাসেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পদ্মা দক্ষিণ থানার এসআই জামাল হোসেন জানান, ভোরে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে বরিশাল থেকে ঢাকা আসছিলেন স্বজনরা। এ সময় পদ্মাসেতুর জাজিরা প্রান্তে পৌঁছলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয়জন নিহত হন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin