আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সংসদে ৫ স্থায়ী কমিটি পুনর্গঠন

জাতীয় সংসদে ৫টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার সংসদ অধিবেশনের শুরুতে কমিটি ৫টি পুনর্গঠন করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।

পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে- বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

পুনর্গঠিত বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বিরোধীদলের নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে এই কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়া সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মো. মোসলেম উদ্দিন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোস্তফিজুর রহমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এ কে এম রহমতুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin