আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কালীগঞ্জ সুন্দরগঞ্জ এলাকায় নকশী কাঁথা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে গোয়ালন্দ থেকে নকশী কাঁথা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে আসছিল। পথে কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে রওনা হয়েছে। তবে এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin