আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী

কয়েক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং।
সোমবার দিবাগত রাত ১টা ৫৮ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় ছিন গ্যাংকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি বৈঠক শুরু হয়।

ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী এই যাত্রাবিরতি করছেন।

গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান কিন গ্যাং। এরপর এটিই তার প্রথম বিদেশ সফর।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin