আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আরও ১ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় শতাধিক। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ১৭২ জন। আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৩৮ হাজার। এ সময় সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ১৯ জন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩০৪ জন এবং মারা গেছেন ২১৮ জন।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৩১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ৫৪ জন। ব্রাজিলে মারা গেছেন ২০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৮৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১০৫ জন এবং মারা গেছেন ১২৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭২ জন এবং মারা গেছেন ৩০ জন।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৪৫ জন। চিলিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ৪৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ১৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ৬৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩ হাজার ৪৬১ জনের এবং সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৫৫৫ জন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin