আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মেক্সিকোয় কারাগারে হামলায় নিহত ১৪

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি কারাগারে সশস্ত্র হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় সময় রোববার (১ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর জুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র হামলার পর হতাহতের এ ঘটনা ঘটে। সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

চিহুয়াহুয়া রাজ্যের কৌঁসুলি এক বিবৃতিতে জানিয়েছেন, কারাগারে সশস্ত্র হামলায় নিহতদের মধ্যে ১০ জনই নিরাপত্তারক্ষী। বাকি চারজন বন্দি। এ হামলায় আরও ১৩ জন আহত হওয়ার পাশাপাশি অন্তত ২৪ জন বন্দি পালিয়েছেন।

কৌঁসুলি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে সশস্ত্র আক্রমণকারীরা স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে পৌঁছায়। এ সময় তারা বেশ কয়েকটি সাঁজোয়া যানে করে এসে গুলি শুরু করে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin