আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ নিহত ৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আইদিন প্রদেশের নাজিলি জেলার একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রেস্টুরেন্টটি মূলত একটি কাবাবের দোকান ছিল। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে।

আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানান, সন্ধ্যায় রেস্টুরেন্টের গ্যাসের নল থেকে অদ্ভুত গন্ধ পেয়েছিলেন এবং তার কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের টিউব লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

গভর্নর ব্রিফিংয়ে জানিয়েছিলেন, প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। রেস্টুরেন্টে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আগুন নেভানোর কাজ শুরু করে। সেসব ছবি ইতোমধ্যেই তুরস্কের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সন্ধ্যায় রেস্টুরেন্টের গ্যাসের নল থেকে অদ্ভুত গন্ধ পেয়েছিলেন এবং তার কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে।
সন্ধ্যায় রেস্টুরেন্টের গ্যাসের নল থেকে অদ্ভুত গন্ধ পেয়েছিলেন এবং তার কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে।
রেস্তোরাঁর গ্যাস পাইপ লিকেজ দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা ছিল তা এখনও স্পষ্ট নয়। কারণ তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী বেকির বোজদাগ এক টুইট বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কিছু জানাননি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin